রবিবার,১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


১১ যাত্রী নিয়ে পদ্মায় স্পিডবোট ডুবলো


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.০৪.২০২২

ডেস্ক রিপোর্ট:

বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটের পদ্মা সেতুর কাছে বাংলাবাজারগামী একটি স্পিডবোটডুবির ঘটনা ঘটেছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে দুর্ঘটনা ঘটে। বোটে ১১ জন যাত্রী ছিলেন।

বিআইডব্লিউটিএর বাংলাবাজার ঘাট সূত্র জানিয়েছে, ডুবে যাওয়া বোটের সকল যাত্রীদের উদ্ধার করা হয়েছে। কেউ নিখোঁজ নেই।

জানা গেছে, শনিবার সকালে শিমুলিয়া থেকে একটি স্পিডবোট শিবচরের বাংলাবাজার ঘাটের উদ্দেশ্যে রওনা হয়। বোটটি পদ্মা সেতুর কাছে আসলে ঢেউয়ের ধাক্কায় উল্টে যায়। খবর পেয়ে স্থানীয় জেলে নৌকা ও নৌপুলিশের টিম গিয়ে সকল যাত্রীদের উদ্ধার করে।

এদিকে ঘাটের একটি সূত্র জানিয়েছে, শিমুলিয়া থেকে ধারণক্ষমতার বেশি যাত্রী নিয়ে রওনা হয় বাবু নামের একটি স্পিডবোট। বোটটির চালক ছিলেন মো. উজ্জ্বল। সেতু অতিক্রমের সময় প্রচণ্ড ঢেউয়ের ধাক্কায় বোট উল্টে যায়। তবে একাধিক যাত্রী নিখোঁজ থাকতে পারে বলে জানা গেছে।

কাঁঠালবাড়ী নৌপুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. জাহানুর আলী বলেন, বোটটি তলা ফেটে ডুবে যায়। তবে সকল যাত্রীদের উদ্ধার করা হয়েছে। কোনো হতাহত বা নিখোঁজ নেই।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি