
স্টাফ রিপোর্টার:
আসন্ন কুমিল্লা সিটি করপোরেশন ( কুসিক) নির্বাচনে ইতিবাচক পরিবর্তনে অঙ্গীকার ও বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়ন নিয়ে কাজ করতে চায় মানবাধিকার কর্মী ও নারী উদ্যোক্তা আমেনা বেগম ।
তিনি কুসিকের ২২, ২৩ ও ২৪ নং ওয়ার্ড থেকে নারী সংরক্ষিত মহিলা কাউন্সিলর হিসেবে নির্বাচন করবেন । তিনি ভোটার ও সমর্থকদের মাঝে প্রচারণা চালিয়ে যাচ্ছে।
তিনি নগরীর ২২ নং ওয়ার্ডের কচুয়া গ্রামের বিল্লাল হোসেনের মেয়ে । কর্মজীবনে একজন নারী উদ্যোক্তা হিসেবে নিজেকে আত্মকর্মসংস্থানের পাশা-পাশি সামাজিক কর্মকান্ডে কাজ করে যাচ্ছেন । কাজ করছেন মানবাধিকার নিয়ে, বর্তমানে বাংলাদেশ মানবাধিকার কুমিল্লা দক্ষিণ জেলা কমিটির সদস্য ও স্থানীয় বিভিন্ন মিডিয়ায় কাজ করছেন।
কুসিকের সংরক্ষিত মহিলা কাউন্সিলর হিসেবে বিভিন্ন ওয়ার্ডে ভোটারদের মাঝে দোয়া চাইতে গিয়ে বলেন, আমি জননেত্রী শেখ হাসিনার আদর্শকে নিয়ে একজন নারী হিসেবে মানবাধিকার নিয়ে সেভাবে কাজ করছি। সেভাবে আগামী দিনে মানুষের জন্য কাজ করতে চাই। শিক্ষা, উন্নয়ন ও সমাজের বিভিন্ন অবহেলিত মানুষের জন্য নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই । আপনারা আমাকে যার যার অবস্থান থেকে সহযোগিতা করবেন বলে আমি আশাবাদী।
তার নির্বাচনী এলাকা হলো, ২২ নং ওয়ার্ড ( কচুয়া, দৈয়ারা, লক্ষীপুর, রামপুর ), ২৩ নং ওয়ার্ড (জয়পুর,মঠপুস্কুরিনী, নন্দন পুর, বাতা বাড়িয়া, চাংগিনী ) ও ২৪ নং ওয়ার্ড (কোটবাড়ি, পিরোজপুর, সালমানপুর, বাগমারা,রামপুর)।

















































