রবিবার,১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৬


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.০৫.২০২২


ডেস্ক রিপোর্ট:

নাটোরের বড়াইগ্রামে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ছয় যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বড়াইগ্রামের বনপাড়া এলাকায় গাজী আটো রাইসমিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

বড়াইগ্রাম থানার ওসি আবু সিদ্দিক জানান, ন্যাশনাল পরিবহণের একটি বাসের সঙ্গে সিয়াম পরিবহণের বাসের সংঘর্ষে ছয়জন প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আরও ১৫ জন আহত হয়েছেন।

আহতদের উদ্ধার করে স্থানীয় লোকজন হাসপাতালে পাঠিয়েছেন। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসক জানিয়েছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি