মঙ্গলবার,১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


সড়ক দুর্ঘটনায় আহত ইবি শিক্ষার্থীর মৃত্যু


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.০৫.২০২২

ডেস্ক রিপোর্ট:

সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তাহসিব হুসাইন মারা গেছেন। শুক্রবার রাত ৮টার দিকে ঢাকার নিউরোসাইন্স হাসপাতালে তার মৃত্যু হয়। বিভাগের সভাপতি প্রফেসর ড. ইয়াকুব আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

বিভাগ ও সহপাঠী সূত্রে জানা গেছে, নিহত তাহসিবের বাড়ি বরগুনা জেলার বামনা উপজেলায়। গত ১লা মে সকালে ঝিনাইদহ জেলার ভাটই বাজার এলাকায় সাইকেলে যাচ্ছিল তাহসিব। এসময় কুষ্টিয়া-খুলনা মহাসড়কে একটি বাসের ধাক্কায় পড়ে যান তিনি। এতে তার মাথার পিছনের হাড় ভেঙে যায় এবং মস্তিষ্কে রক্ত জমাট বাঁধে। তাকে তাৎক্ষণাৎ ঝিনাইদহ সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে নেয়ার পরামর্শ দেন। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ৪ঠা মে তাকে ঢাকার নিউরোসাইন্স হাসপাতালে ভর্তি করানো হয়।

সেখানে তাকে আইসিইউতে রাখা হয়। পরে পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক থাকলেও শুক্রবার বিকেলে হঠাৎ করেই অক্সিজেন সেচুরেশন কমে যাওয়ায় তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়

সেখানে রাত ৮টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বিভাগের সভাপতি ড. ইয়াকুব আলী বলেন, শিক্ষার্থীকে হারানো খুব বেদনাদায়ক। তাহসিবের মাগফিরাত কামনা করছি ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আমরা বিভাগের পক্ষ থেকে দোয়ার আয়োজন করবো।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি