স্টাফ রিপোর্টার:
কুমিল্লার দাউদকান্দিতে সাইমন নামের ১৭ বছরের এক তরুণ আটককে করেছে থানা পুলিশ ।
সোমবার(০৯ মে ) রাত ১১ টায় পৌরসভার দোনারচর কামাল মিয়ার বাড়ী সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়েছে।
অস্ত্রধারীকে আটক করার সময় পুলিশের একাধিক কর্মকর্তা, মডেল থানার অফিসার-ইন-চার্জ মোঃ নজরুল ইসলাম ও একজন উর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
আগে এই যুবক নিজ বাসায় আগ্নেয়াস্ত্রসহ নিজের ভিডিও ও সেলফি ধারন করে তার ব্যবহৃত একটি মোবাইলে। এই ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।


















































