মঙ্গলবার,১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


ঘুমের ওষুধ খেয়ে বিশ্ববিদ্যালয়ে ছাত্রের মৃত্যু


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.০৫.২০২২

ডেস্ক রিপোর্ট:

নাটোর শহরের বড় হরিশপুর চেয়ারম্যান রোডের আর আর ছাত্রাবাস থেকে সাজ্জাদুল ইসলাম (২০ ) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার সন্ধ্যায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

মৃত সাজ্জাদুল ইসলাম রাজশাহী সাইন্স অ্যান্ড টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং পাবনার ফরিদপুর উপজেলার আড়কান্দি গ্রামের সাইফুল ইসলামের ছেলে।

নাটোর সদর থানার এসআই আবদুল মজিদ জানান, রবিবার সন্ধ্যায় বড় হরিশপুর চেয়ারম্যান রোডের আর আর ছাত্রাবাসের একটি রুম থেকে সাজ্জাদুল ইসলামের লাশ উদ্ধার করা হয়েছে। এ সময় লাশের পাশ থেকে ঘুমের ওষুধ টিপটিন-৫ এমজির ২০০টি ট্যাবলেটের খোসা পাওয়া যায়।

ধারণা করা হচ্ছে ঘুমের ওষুধ খেয়েই তিনি আত্মহত্যা করেছেন। আত্মহত্যার সঠিক কারণ জানা যায়নি। লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি