শুক্রবার,১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


নেশার টাকা না পেয়ে যুবকের আত্মহত্যা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.০৫.২০২২

ডেস্ক রিপোর্ট:

ফরিদপুরে বাবার কাছে নেশার টাকা চেয়ে না পেয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে আকাশ সাহা (২১) নামের এক তরুণ।

সোমবার রাতে আকাশের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ। ঘটনাটি ঘটেছে শহরের রথখোলা এলাকায়। সে রথখোলা এলাকার আইসক্রিম বিক্রেতা বিদ্যুৎ সাহার ছেলে।

স্থানীয়রা জানান, আকাশ সাহার বাবা বিদ্যুৎ সাহা ভ্যানে করে আইসক্রিম বিক্রি করে সংসার চালাতেন। তার স্ত্রী দিপালী সাহা মানুষের বাসা বাড়িতে ঝিয়ের কাজ করেন। আকাশ দীর্ঘদিন ধরে নানা ধরনের নেশায় আসক্ত ছিলেন। নিয়মিত মাদক গ্রহণের জন্য বাবা-মায়ের কাছে টাকা চাইতো। টাকা না দিলে ঘরের আসবাবপত্র ভাংচুর করতো। এসব নিয়ে বাবা-মায়ের সাথে ছেলের ঝগড়া লেগেই থাকতো। সোমবার রাতে আকাশ তার বাবার কাছে টাকা চায়। বাবা টাকা দিতে অস্বীকার করলে অভিমানে আকাশ ঘরের দরজা বন্ধ করে সিলিং ফ্যানের সাথে গলায় রশি পেচিয়ে আত্মহত্যা করে।

কোতয়ালী থানার ওসি এম এ জলিল জানান, ঘটনাটির খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে সে আত্মহত্যা করেছে। তবে ময়না তদন্তের রিপোর্ট পেলেই আসল কারণ জানা যাবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি