শুক্রবার,১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বান্দরবানে পর্যটকবাহী মাইক্রোবাস খাদে পড়ে নিহত ২, আহত ৮


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.০৫.২০২২

ডেস্ক রিপোর্ট:

বান্দরবানের থানচির জীবননগরে পর্যটকবাহী এক্সনোহা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে একজনের মৃত্যু হয়েছে। এ সময় আরও ৮ জন আহত হয়েছেন। হতাহতরা ঢাকা বুয়েট নিরাপত্তা শাখার কর্মচারী।

আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানান, থানচি উপজেলার জীবননগর ঢালুতে পর্যটকবাহী একটি কালো রঙের এক্সনোহা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজন পর্যটকের মৃত্যু হয়। এ সময় আরও ৮ জন আহত হন।

নিহতের নাম নিশ্চিত হওয়া যায়নি। আহতদের মধ্যে হামিদুল ইসলামের অবস্থা সংকটাপন্ন। আহত পাঁচজনকে থানচি এবং বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের উদ্ধারে কাজ করছেন বিজিবি ও স্থানীয়রা।

আহত পর্যটক মো. ওয়াহিদ বলেন, আমরা বুয়েট নিরাপত্তা শাখার কর্মচারী। ঢাকা থেকে বান্দরবান বেড়াতে এসেছিলাম। থানচিতে যাওয়ার পথে জীবননগর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি খাদে পড়ে যায়। গাড়িতে আমরা চালকসহ ৯ জন ছিলাম।

ঘটনার সত্যতা নিশ্চিত করে থানচি থানার এএসআই সত্যব্রত চাকমা জানান, পর্যটকবাহী গাড়ি খাদে পড়ে একজন মারা গেছেন। ৮ জন পর্যটক আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা সংকটাপন্ন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি