সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ যুবকের বিরুদ্ধে


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.০৫.২০২২

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার হোমনায় ৪ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে কামাল হোসেন (২৫) নামের এক যুবকের বিরুদ্ধে।

রবিবার (২৯ মে) রাতে ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে কামাল হোসেনের নামে থানায় মামলা দায়ের করেন।

অভিযুক্ত কামাল হোসেন ঘাগুটিয়া ইউনিয়নের দূর্গাপুর গ্রামের মৃত মোরশিদ মিয়ার ছেলে।

শিশুটির পরিবার ও মামলা সূত্রে জানা যায়, রবিবারে শিশুটি বাড়িতে একাছিল। সন্ধ্যা পৌনে ৬ টার দিকে শিশুটিকে ফুসলিয়ে কামালের বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে শিশুটি অসুস্থ হয়ে পড়লে ঘটনাটি জানাজানি হয়। শিশুটির মা তাকে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ধর্ষণের আলামত পেয়ে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, শিশুটির মা বাদী হয়ে রবিবার রাতে হোমনা থানায় মামলা দায়ের করেছেন। সোমবার শিশুটিকে ডাক্তারী পরীক্ষার জন্য কুমেক হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত ধর্ষক পালাতক। তাকে ধরতে পুলিশী অভিযান চালানো হচ্ছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি