বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » আর্জেন্টিনার সমর্থকদের জন্য আরেকটি কাপ জিততে চান: মেসি


আর্জেন্টিনার সমর্থকদের জন্য আরেকটি কাপ জিততে চান: মেসি


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.০৬.২০২২

স্পোর্টস ডেস্ক:

আজ বুধবার রাতে ‘ফিনালিসসিমা’ ম্যাচে মুখোমুখি হবে ইউরো চ্যাম্পিয়ন ইতালি ও কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এই ম্যাচ দিয়েই নির্ধারিত হবে ইউরোপে চ্যাম্পিয়নদের মধ্যে শ্রেষ্ঠ কোন দল। ইংল্যান্ডের বিখ্যাত ওয়েম্বলি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১২ টা ৪৫ মিনিটে শুরু হবে ম্যাচটি। ম্যাগের আগে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি বলেছেন, এটা নিছক একটা ম্যাচ নয়; ফিফা স্বীকৃত প্রতিযোগিতা। আর্জেন্টিনার মানুষ ও সমর্থকদের জন্য আরেকটি কাপ জিততে চাই।

তিনি আরও বলেন, আর্জেন্টিনার এই দল প্রতিটি ম্যাচ খেলে ফাইনাল ভেবে। কোচিং স্টাফরা ম্যাচগুলোর জন্য দলকে দারুণভাবে প্রস্তুত করে এবং ছেলেরা খুব ভালো করে জানে তাদের কিভাবে খেলতে হবে এবং ম্যাচের প্রতিটি মুহূর্তে তাদের কী করতে হবে। তরুণ একটা দলে যা সহজ নয়, কিন্তু এই দলের সবার নিজের করণীয় সম্পর্কে স্বচ্ছ ধারণা আছে। আর্জেন্টিনার এই দলটা যে কারো সঙ্গে লড়াই করতে পারে এবং যে কোনো প্রতিপক্ষের জন্য ম্যাচটা কঠিন করে তুলতে পারে। তবে এর অর্থ এই নয় যে, আমরা বিশ্বকাপের দাবিদার বা এমন কিছু। বলতে চাইছি, আমরা যে কোনো দলের বিপক্ষে লড়াই করব, কেননা যে কারও বিপক্ষে খেলার জন্য আমরা প্রস্তুত।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি