ডেস্ক রিপোর্ট:
ভোলায় বন্ধুদের সঙ্গে ঘুরতে বের হয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. আরিফ হোসেন (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় তার সঙ্গে থাকা মো. এমরান ও মো. হাসিব নামেও আরও দুজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২ জুন) সকালে ভোলা-চরফ্যাশন সড়কের ঘুইংগার হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আরিফ ভোলার বোরহানউদ্দিন উপজেলার গঙ্গাপুর ইউনিয়নের জয়া গ্রামের মো. দেলোয়ার হোসেনর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকাল ৮ টার দিকে দুই বন্ধুকে মামার মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন আরিফ। তারা বাংলাবাজার থেকে ভোলা সদরের উদ্দেশ্যে রওনা হন। আরিফ মোটসাইকেল দ্রুত চালিয়ে দুই বন্ধুদের নিয়ে ঘুইংগারহাট বাজার সংলগ্ন পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের সড়কে পড়ে যান। এতে তিনজন মারাত্মক আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকরা আরিফকে মৃত ঘোষণা করেন।
বাংলাবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. ফরিদ শেখ জানান, সড়ক দুর্ঘটনায় এক কিশোর নিহত হয়েছে। বাকি দুজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।


















































