মোঃ জামাল উদিন দুলাল:
বঙ্গবন্ধু কন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলা আওয়ামীলীগের অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে শনিবার দুপুরে কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়কে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এ সময় বক্তব্য রাখেন কুমিল্লা – ৪ দেবিদ্বার আসনের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল এমপি।
কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রোশন আলী মাষ্টার, সহ-সভাপতি আবদুল আউয়াল শেখ, দেবিদ্বার উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মাষ্টার, সাংগঠনিক সম্পাদক একে এম সফিকুল আলম ভিপি কামাল, কুমিল্লা উত্তর জেলা মহিলা সভা নেএী শিরিন সুলতানা, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান হাজী আবুল কাশেম ওমানী, মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট নাজমা বেগম, উত্তর জেলা আওয়ামী যুবলীগ নেতা আবুল খায়ের, মোঃ সাইফুল ইসলাম শামীম, পৌর আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মোঃ মশিউর রহমান সুমন, উত্তর জেলা সাবেক ছাত্র লীগ সভাপতি আবু কাউছার অনির, উপজেলা আওয়ামী যুবলীগ সাধারণ সম্পাদক মোঃ বাবুল হোসেন রাজু, উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগ সভাপতি আবদুল মান্নান মোল্লা, সাধারণ সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন, উপজেলা ছাত্রলীগ সাবেক আহবায়ক মোঃ ইকবাল হোসেন রুবেল সহ আরো অনেকে।
এ সময় বক্তারা অপরাধীদের দ্রুত গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।



















































