শুক্রবার,১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


শারীরিক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, ভগ্নিপতি আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.০৬.২০২২

ডেস্ক রিপোর্ট:

খুলনা পাইকগাছায় শারীরিক প্রতিবন্ধী কিশোরীকে (১৪) ধর্ষণের অভিযোগে চাচাতো ভগ্নিপতির বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। এ ঘটনায় দুলাভাইকে পুলিশ আটক করেছে।

মামলার বিবরণে জানা যায়, উপজেলার নগর শ্রীরামপুর গ্রামেরই অজিৎ হাজরার ছেলে আক্তার হাজরা (৩৮) তার চাচা শ্বশুরের শারীরিক প্রতিবন্ধী কিশোরীকে দীর্ঘদিন ধরে ধর্ষণ করে আসছিল। বিষয়টি কাউকে জানাতে নিষেধ করে। জানালে তাকে মেরে ফেলবে বলে হুমকি দেয়। সর্বশেষ ২৬ মে তাকে বাড়ির পাশে নলকূপের পাশে নিয়ে ধর্ষণ করার সময় সে চিৎকার করে।

চিৎকারের শব্দ শুনে বাড়ির লোকজন এগিয়ে এলে জামাই পালিয়ে যায়। পরে ভিকটিমের বাদী হয়ে শনিবার লম্পট আক্তার হাজরার নামে পাইকগাছা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

ওসি জিয়াউর রহমান জানান, থানায় মামলা হওয়ার পর আসামিকে তার বাড়ি থেকে আটক করা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি