শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


পরীক্ষার জন্য চাপ দেওয়ায় সপ্তম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.০৬.২০২২

ডেস্ক রিপোর্ট:

অর্ধবার্ষিক পরীক্ষা দিতে চাপ দেওয়ায় নেত্রকোনার খালিয়াজুরীর সিদ্দিকুর রহমান বালিকা বিদ্যা নিকেতনের সপ্তম শ্রেণির এক ছাত্রী বিষপানে আত্মহত্যা করেছে।

সোমবার সকাল ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে শর্মি সরকার (১৪) নামে ওই ছাত্রী মারা যায়।

খালিয়াজুরী থানার ওসি মো. মজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

পরিবারের বরাত দিয়ে ওসি জানান, শর্মি চলতি অর্ধবার্ষিক পরীক্ষা দিচ্ছিল। কিন্তু সোমবারের বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষায় সে অংশগ্রহণ করতে চাইছিল না। এ নিয়ে তার পরিবার চাপ দিলে সে বিষপান করে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি