শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


আম কুড়াতে গিয়ে বজ্রপাতে নারীসহ ৩ জনের মৃত্যু


পূর্বাশা বিডি ২৪.কম :
০৯.০৬.২০২২

ডেস্ক রিপোর্ট:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় আম কুড়াতে গিয়ে বজ্রপাতে দুই নারীসহ তিন জন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে ঝড়বৃষ্টির সময় বজ্রপাতে ৩ জনের মৃত্যু হয়।

নিহতেরা হলেন—শিবগঞ্জ উপজেলার চককীর্তির ইউনিয়নের আখিনা গ্রামের খাইরুল ইসলাম (৪৮), মেরিনা বেগম (৩৭) এবং বিনোদপুর ইউনিয়নের সাত রশিয়া গ্রামের সেমিয়ারা বেগম (৪০)।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহাম্মদ জানান, আজ সকালে ঝড়বৃষ্টির সময় আখিনা গ্রামের খাইরুল ও মেরিনা এবং সাত রশিয়া গ্রামের সেমিয়ারা বাড়ির পাশের আমবাগানে আম কুড়াতে যান। এ সময় একপর্যায়ে হঠাৎ বজ্রপাত হলে তাঁরা ঘটনাস্থলে নিহত হন।

তাঁদের লাশ এখন বাড়িতে রয়েছে। এ ঘটনায় থানায় ইউডিডি (অপমৃত্যু) মামলা করা হবে বলে ওসি জানান।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি