শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ব্যাংকে ৫ কোটি টাকার বেশি থাকলে কাটা হবে ৫০ হাজার টাকা


পূর্বাশা বিডি ২৪.কম :
০৯.০৬.২০২২

ডেস্ক রিপোর্ট:

২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ৫ কোটি টাকার বেশি ব্যাংকে জমা হলে কর বাড়ানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। ফলে বছরের যেকোনো সময় ব্যক্তির ব্যাংক হিসাবে ৫ কোটি টাকা জমা হলে ৫০ হাজার টাকা আবগারি শুল্ক কাটা হবে, আগে যা ছিল ৪০ হাজার টাকা।

প্রস্তাবিত বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, বর্তমানে ব্যাংক হিসাব ও বিমান টিকিটের ওপর আবগারি শুল্ক আদায় করা হয়ে থাকে। বর্তমানে ৫ কোটি টাকার ঊর্ধ্বে ব্যাংক স্থিতির ওপর (বছরের যেকোনো সময়) ৪০ হাজার টাকা আবগারি শুল্ক প্রযোজ্য রয়েছে। শুধু ৫ কোটি টাকার ঊর্ধ্বে ব্যাংক স্থিতির ওপর (বছরের যেকোনো সময়) আবগারি শুল্ক ৪০ হাজার টাকার পরিবর্তে ৫০ হাজার টাকা নির্ধারণ করার প্রস্তাব করছি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি