শুক্রবার,১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বুড়িচংয়ে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.০৬.২০২২

মোঃ জামাল উদিন দুলালঃ

শুক্রবার বিকালে কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে ত্রি-বার্ষিক সম্মেলন নিমসার উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাইফ উদ্দিন আহমেদ পাপ্পু।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আখলাক হায়দার। সম্মেলনটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মোঃ কামাল উদ্দিন।

সম্মেলনে সভাপতিত্ব করেন সাবেক মোকাম ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ আবুল কাসেম এবং অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মোঃ কামরুজ্জামান মিঠু।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সোনার বাংলা কলেজের অধ্যক্ষ আবু সালেক মোঃ সেলিম রেজা সৌরভ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট মাহবুবুর রহমান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট রেজাউল করিম খোকন, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা মোঃ আব্দুস ছালাম বেগ,কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ মহসিন কবির, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ গোলাম ফারুক, মোকাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাহেব আলী, মোকাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান মোঃ ফজলুল হক মুন্সী, এডভোকেট নুরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক অরুণ কুমার পাল।

আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম, মোঃ জামাল উদ্দিন, মজিবুর রহমান, রফিকুল ইসলাম, শামসুল হক মুন্সী, মহসিন কামাল, খোরশেদ আলম, লোকমান হোসেন মেম্বার, স্বপন ভূইয়া, ইউনিয়ন যুবলীগের সভাপতি মাসুদ রানা, স্বেচ্ছাসেবক লীগের সাবেক সেক্রেটারি মোঃ মনিরুল ইসলাম, আব্দুল হান্নান, স্বেচ্ছাসেবক লীগ নেতা ইন্দ্রজিত, সোহেল রানা ভূইয়া, ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি মোঃ আব্দুল কাদের জিলানী, মোঃ শাহ আলম মেম্বার, মোঃ জাকির হোসেন সাংবাদিক মেম্বার, জসিম উদ্দিন মেম্বার,। এসময় ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য প্রধান অতিথি কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাইফ উদ্দিন আহমেদ পাপ্পু সম্মেলন শেষে উপস্থিত সকল নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন উপজেলার সকল ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন সমাপ্ত করে পর্যায় ক্রমে কমিটি ঘোষণা করা হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি