শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


করোনায় আক্রান্ত হলেন আইনমন্ত্রী আনিসুল হক


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.০৬.২০২২

ডেস্ক রিপোর্ট:

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। তবে তার তেমন কোনো জটিলতা নেই।

শনিবার (১১ জুন) আইন মন্ত্রণালয়ের সিনিয়র জনসংযোগ কর্মকর্তা মো. রেজাউল করিম এ তথ্য জানান।

তিনি বলেন, ‘গায়ে জ্বর থাকায় পরীক্ষা করায় গত বৃহস্পতিবার মন্ত্রী মহোদয়ের করোনা পজিটিভ আসে। তিনি এখন বাসায়ই অবস্থান করছেন, বাসায় বসেই চিকিৎসা নিচ্ছেন। কাশি ও শারীরিক দুর্বলতা ছাড়া অন্য কোনো জটিলতা নেই।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি