শুক্রবার,১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় র‌্যাবের অভিযানে ট্যাপেন্ট্যাডল ট্যাবলেটসহ আটক এক


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.০৬.২০২২

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা নগরীতে অভিযান চালিয়ে ২৮ হাজার পিস ট্যাপেন্ট্যাডল ট্যাবলেটসহ মোঃ দিনাজ (৩০) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১ এর সিপিসি-২ এর সদস্যরা।

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১১ জুন) সকালে নগরীর রাণীর বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত মাদক কারবারি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার চবিপুর গ্রামের মোঃ জাহাঙ্গীরের ছেলে।

প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ট্যাপেন্ট্যাডল ট্যাবলেটসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। এ ব্ষিয়ে কুমিল্লার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

কুমিল্লা র‌্যাব-১১ এর সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি