লাইফ স্টাইল ডেস্ক:
বিকেল বা সন্ধ্যায় অনেকে মুখরোচক খাবার খেতে ভালোবাসে। হোটেল বা রেস্তোরাঁয় না গিয়ে হাতের কাছে থাকা উপকরণ দিয়ে আপনি সহজে তৈরি করতে পারেন ইয়াম্মি সব রেসিপি। আজ আমরা জানাব, কীভাবে বাসায় সহজে ফ্রেঞ্চ স্টিক তৈরি করবেন।
আসুন, আমরা জেনে নিই বাসায় সহজে ফ্রেঞ্চ স্টিক তৈরির পদ্ধতি। তার আগে চলুন দেখে নিই কী কী উপকরণ লাগবে—
উপকরণ
১. পরিমাণমতো তেল
২. এক কাপ মুরগির মাংসের কিমা
৩. এক চা চামচ আদা বাটা
৪. এক চা চামচ রসুন বাটা
৫. এক টেবিল চামচ পেঁয়াজ বাটা
৬. স্বাদমতো লবণ
৭. আধা চা চামচ জিরার গুঁড়ো
৮. দুই পিস পাউরুটি
৯. সামান্য দুধ
১০. পরিমাণমতো ঘি
১১. দুটি ডিম
১২. পরিমাণমতো ব্রেডক্রাম্ব
প্রস্তুত প্রণালি
প্রথমে ফ্রাইপ্যানে তেল দিন। এরপর এতে মুরগির মাংসের কিমা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, লবণ ও জিরার গুঁড়ো দিয়ে ভেজে নিন। এবার পাউরুটি ও দুধ মাখিয়ে ভাজা মুরগির কিমার মধ্যে দিন। এরপর এতে লবণ ও ঘি দিয়ে মাখিয়ে নিন।
ফ্রাইপ্যানে ঘি ও তেল দিন। এরপর মুরগির কিমা লম্বা আকারে তৈরি করে নিন। এবার ডিমে চুবিয়ে ব্রেডক্রাম্বে জড়িয়ে গরম তেলে ছেড়ে ভাজুন। ভাজা হলে তুলে পরিবেশন করুন মজাদার ফ্রেঞ্চ স্টিক। এ রেসিপিটি সহজে প্রস্তুত করতে ও রন্ধন প্রণালি সম্পর্কে জানতে উপর্যুক্ত ভিডিওটিতে ক্লিক করুন।


























































