মঙ্গলবার,১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


প্রবাসী স্বামীর লাশ বাড়িতে আসার পরই স্ত্রীর মৃত্যু


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.০৬.২০২২

ডেস্ক রিপোর্ট:

ফেনী ক্রিকেট একাডেমির ছাত্র আজাহারের বাবা জামাল উদ্দিন (৪৭) গত ২২ জুন মালদ্বীপে মৃত্যুবরণ করেন। মঙ্গলবার রাত ১০টার দিকে মালদ্বীপ থেকে তার লাশ নিয়ে আসা হয় নিজ বাড়ি ফেনী সদর উপজেলার ফরহাদ নগর ইউনিয়নের চরকালিদাস তুফান বাড়িতে। প্রবাসী স্বামীর লাশ বাড়িতে আনার পরপরই স্ট্রোক করে মারা যান আজাহারের মা খোদেজা বেগম (৩৮)।

৬ দিনের ব্যবধানে বাবা ও মাকে হারানোর শোকে বার বার মুর্ছা যাচ্ছেন ছেলে আজাহার (১৮) ও হৃদয় (১৫)। ফেনী সরকারি কলেজ থেকে এবার এইচএসসি দেয়ার কথা রয়েছে আজাহারের এবং তার ছোটভাই হৃদয় স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

ফেনী জেলা ক্রিকেট একাডেমির কোচ রিয়াজ উদ্দিন রবিন জানান, আজাহার বার বার জ্ঞান হারিয়ে ফেলে গুরুতর অসুস্থ হয়ে পড়ায় তাকে বর্তমানে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পৃথিবীতে তাদের আপনজন বলতে এখন রয়েছে তারা দুই ভাই। এই নিয়ে ক্রিকেট পাড়াসহ পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি