শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


পুকুরে ডুবে মাদরাসা ছাত্রের মৃত্যু


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.০৬.২০২২

ডেস্ক রিপোর্ট:

ভোলার লালমোহনে বাড়ির পাশের পুকুরে ডুবে মো. মোনায়েম (৮) নামের এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুন) দুপুরে উপজেলার চরউমেদ গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের প্রবাসী আবু জাহেরের ছেলে এবং স্থানীয় একটি মাদরাসার নুরানি বিভাগের ছাত্র।

নিহতের মা মিনারা বেগম জানান, মাদরাসা ছুটির পর মোনায়েম বাড়িতে আসে। এরপর বইপত্র রেখে বাড়ির পাশে পুকুরে গোসল করতে যায়। দীর্ঘক্ষণ ঘরে না আসায় মা তাকে খুঁজতে বের হন। পরে পুকুরে ছেলের ভাসমান দেহ দেখে চিৎকার করলে স্থানীয়রা ছুটে মরদেহ উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লালমোহন থানার কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি