শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


টাঙ্গাইলে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.০৭.২০২২

ডেস্ক রিপোর্ট:

টাঙ্গাইলের মধুপুরে পানিতে ডুবে তানভীর (১০) ও জিহাদ (১০) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা দুজন একে অপরের চাচাতো ভাই।

শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার আলোকদিয়া ইউনিয়নের দক্ষিণ লাউফুলা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত তানভীর ওই গ্রামের গোলাম মোস্তফার ছেলে। জিহাদের বাবার নাম হাফিজুর রহমান। নিহত দুই শিশু সম্পর্কে চাচাতো ভাই। তারা দুজনই স্থানীয় ইউপি সদস্য নুরুল হকের নাতি।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আবু সাইদ খান সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ছোট জাল দিয়ে বাইদে (পাহাড়ি নিচু এলাকা) মাছ ধরতে গিয়ে ভেকুতে মাটি কাটা গর্তের পানিতে পড়ে ডুবে যায় তারা। সাঁতার না জানায় সেখানে তাদের মৃত্যু হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি