শুক্রবার,১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


সোনারগাঁয়ে কার্টন তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.০৭.২০২২

ডেস্ক রিপোর্ট:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ত্রিবরদী এলাকায় একটি ইকোনমিক জোনে সোনারগাঁ প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ে কার্টন তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। আজ সোমবার সকাল ৭টায় ওই কারখানায় আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট সেখানে কাজ করছে।

ফায়ার সার্ভিস জানায়, সকাল ৭টায় কারখানার উত্তর-পশ্চিম পাশ থেকে আগুনের সূত্রপাত। মুহূর্তের মধ্যে আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, আগুনের খবর পেয়ে বিভিন্ন স্টেশন থেকে ১২টি ইউনিট এরই মধ্যে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। তবে, আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি এবং এতে হতাহতের কোনো তথ্য এখনই বলা যাচ্ছে না।
অগ্নিকাণ্ড
সংশ্লিষ্ট সংবাদ: অগ্নিকাণ্ড
০২ জুলাই ২০২২
আগুনে পুড়ে ছাই রংপুরের কয়েল কারখানা
০১ জুলাই ২০২২
শেরপুরে অগ্নিকাণ্ডে ১৫ দোকান পুড়ে ছাই
২৫ জুন ২০২২
বাঁশখালীতে এস আলম পাওয়ার প্লান্টে বিস্ফোরণ, দগ্ধ ২
২২ জুন ২০২২
গাজীপুরে দুটি ঝুটের গুদামে আগুন, ৪ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
১৭ জুন ২০২২
নারায়ণগঞ্জে আদমজী ইপিজেডে গ্যাসলাইন ফেটে আগুন



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি