শুক্রবার,১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


আরও ২৬১৬ শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.০৭.২০২২

ডেস্ক রিপোর্ট:

এ বছর নতুন করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের ২ হাজার ৬১৬টি শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হয়েছে। আজ বুধবার সকালে প্রধানমন্ত্রীর স্বাক্ষরিত ফাইল শিক্ষা মন্ত্রণালয়ে এসে পৌঁছেছে। দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের সভা কক্ষে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানাবেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

শিক্ষা মন্ত্রণালয়ের সূত্র জানায়, এ বছর ১ হাজার ৯৫১টি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ের স্কুল এবং উচ্চ মাধ্যমিক ও ডিগ্রি কলেজ এমপিওভুক্ত করা হয়েছে। আর কারিগরি ও মাদ্রাসা পর্যায়ের ৬৬৫টি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত হয়েছে।

চলতি বছরের মে মাসে বেসরকারি নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করার তালিকা চূড়ান্ত করা হয়। পরে তা প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য পাঠানো হয়। এর আগে গত বছরের ৭ নভেম্বর বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির আবেদন যাচাই-বাছাইয়ের জন্য ৯ সদস্যের কমিটি গঠন করে শিক্ষা মন্ত্রণালয়। একই সঙ্গে এই কমিটিকে সহায়তা করতে আরও চার সদস্যের একটি উপকমিটি গঠন করা হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি