শুক্রবার,১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


পদ্মা সেতুতে টোল আদায়ে নতুন রেকর্ড


পূর্বাশা বিডি ২৪.কম :
০৯.০৭.২০২২

ডেস্ক রিপোর্ট:

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে পদ্মা সেতু দিয়ে যানবাহন চলাচল বৃদ্ধি পেয়েছে। ফলে সেতু উদ্বোধনের পর এক দিনে ৪ কোটি ১৯ লাখ ৩৯ হাজার ৬৫০ টাকা রেকর্ড পরিমাণ টোল আদায় হয়েছে। এ সময় ৩১ হাজার ৭২৩টি গাড়ি পারাপার হয়েছে।

বৃহস্পতিবার (৭ জুলাই) রাত ১২টা থেকে শুক্রবার (৮ জুলাই) রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ওই টোল আদায় হয়েছে।

আজ শনিবার (৯ জুলাই) ড. মাহমুদুর রহমান বলেন, শুক্রবার পার হওয়া যানবহানের মধ্যে সবচেয়ে বেশি ছিল ব্যক্তিগত গাড়ি। এদিন পারাপার হওয়া যানবাহনের মধ্যে ১৩ হাজার ১৫৯টি ছিল ব্যক্তিগত গাড়ি। এ ছাড়া বাস পারাপার হয়েছে ৭ হাজার ৭২২টি। একদিনে টোল আদায়ে এটিই এখন পর্যন্ত সর্বোচ্চ।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শুক্রবার মাওয়া প্রান্তের টোল প্লাজা হয়ে সেতু পাড়ি দিয়েছে ১৯ হাজার ৬৬৭টি গাড়ি। এতে ২ কোটি ৪৭ লাখ ৫০ হাজার ২৫০ টাকা টোল আদায় হয়েছে। অপরদিকে জাজিরা প্রান্তের টোল প্লাজা হয়ে সেতু পাড়ি দিয়েছে ১২ হাজার ৫৬টি যানবাহন। যা থেকে টোল আদায় হয় ১ কোটি ৭১ লাখ ৮৯ হাজার ৪০০ টাকা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি