শুক্রবার,১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


দেশে করোনায় আরও ৯ জনের মৃত্যু


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.০৭.২০২২

স্টাফ রিপোর্টার:

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২৯ হাজার ২১২ জন।

এদিকে, এ সময়ের মধ্যে ৬৫৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়লো ১৯ লাখ ৯১ হাজার ৩১ জন।

মঙ্গলবার (১২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন এক হাজার ৫৪২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ১৫ হাজার ৮৬০ জন।

২৪ ঘণ্টায় সংগ্রহ করা চার হাজার ৭৯৯টি নমুনার মধ্যে চার হাজার ৭৬১টি নমুনা পরীক্ষা করা হয় । পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ৭৮ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে সাতজনই ঢাকার। অন্য দুজনের একজন চট্টগ্রামের, আরেকজন ময়মনসিংহের। তাদের মধ্যে চারজন পুরুষ ও পাঁচজন নারী।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি