মঙ্গলবার,১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লার বুড়িচংয়ে বাসচাপায় দম্পতি নিহত, আহত ২ সন্তান


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.০৭.২০২২

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার বুড়িচং উপজেলায় রাস্তা পার হওয়ার সময় বাসচাপায় এক দম্পতি নিহত হয়েছেন। আহত হয়েছে তাদের দুই সন্তান। গতকাল বুধবার রাতে উপজেলার মোকাম ইউনিয়নের কাবিলা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গীর এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- উপজেলার বাড়াইর গ্রামের নসু মিয়া (৫০) ও তার স্ত্রী লুৎফা বেগম (৪২)। তাদের দুই সন্তানকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে সন্তানদের নিয়ে একটি বাস থেকে কাবিলা বাসস্ট্যান্ড এলাকায় নামেন ওই দম্পতি। বাড়ি যাওয়ার জন্য মহাসড়ক হেঁটে পার হচ্ছিলেন তারা। এ সময় ঢাকাগামী ঢাকা এক্সপ্রেসের একটি বাস তাদের চাপা দেয়।

বাসচালককে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ওসি বেলাল উদ্দিন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি