রবিবার,১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


হাতিয়ায় মাছ ধরার ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ২ মাঝি দগ্ধ


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.০৭.২০২২

ডেস্ক রিপোর্টঃ

নোয়াখালীর হাতিয়া উপজেলার মেঘনা নদীতে মাছ ধরার ট্রলারে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় দুই মাঝি দগ্ধ হয়েছেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার বিকাল ৪টায় মেঘনা নদীর দমারচর এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, ১৬ মাঝিমাল্লা নিয়ে মেঘনা নদীর বন্দরটিলা ঘাট থেকে সাগরে মাছ ধরতে যাওয়ার পথে দমারচর পৌঁছলে ট্রলারে থাকা গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে। এ সময় ট্রলারে থাকা তেলে আগুন লাগলে তা ছড়িয়ে পড়ে এবং মুহূর্তেই ট্রলারটি ভস্মীভূত হয়।

আগুন থেকে বাঁচতে মাঝিমাল্লা সবাই নদীতে ঝাঁপ দেয়। এ সময় আগুনে দুজনের শরীরের কিছু অংশ দগ্ধ হয়।

নিঝুমদ্বীপ ইউনিয়নের চেয়ারম্যান মো. নুরুল আফসার দিনাজ বিষয়টি নিশ্চিত করে জানান, নদীতে ঝাঁপ দেওয়া মাঝিমাল্লাদের দেখতে পেয়ে অন্য একটি ট্রলার তাদের উদ্ধার করে। আহত দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি