শুক্রবার,১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময় জানালেন শিক্ষামন্ত্রী


এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময় জানালেন শিক্ষামন্ত্রী


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.০৭.২০২২

ডেস্ক রিপোর্ট:

স্থগিত হওয়া ২০২২ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা আগামী ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এ সময় এইচএসসি পরীক্ষা নভেম্বরে শুরুর কথাও জানান তিনি।

আজ রোববার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এসএসসি ও সমমান পরীক্ষা সংক্রান্ত এক ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী এসব তথ্য জানান।

এর আগে, গত ১৯ জুন থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরুর কথা ছিল। তবে সিলেট, সুনামগঞ্জসহ কয়েকটি অঞ্চলে ভয়াবহ বন্যার কারণে পরীক্ষা স্থগিত করা হয়। এর ফলে এইচএসসি পরীক্ষাও পেছানো হয়।

উল্লেখ্য, এ বছর ২০ লাখ ২১ হাজার বেশি শিক্ষার্থী এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেবে। এর মধ্যে সাধারণ ৯টি বোর্ডের অধীনে ১৫ লাখ ৯৯ হাজার ৭১১ জন পরীক্ষার্থী রয়েছে। মাদরাসা বোর্ডের অধীনে ২ লাখ ৬৮ হাজার ৪৯৫ জন এবং কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে ১ লাখ ৫৩ হাজার ৬৬২ জন পরীক্ষার্থী অংশ নেবেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি