স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলা থেকে ৬ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।
২০ জুলাই ভোরে উপজেলার শিকারপুর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
আটককৃতরা হলেন, কুমিল্লার সদর দক্ষিণের যাত্রাপুর (দক্ষিণ পাড়া) গ্রামের মৃত হাজী সিরাজুল ইসলামের ছেলে আবুল বাসার (৫২) এবং একই উপজেলার দিশাবন (পশ্চিম পাড়া) গ্রামের মৃত আম্বর আলীর ছেলে মাসুদ (৩৫)।
কুমিল্লা র্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। এ বিষয়ে সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।



















































