শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় বিপুল পরিমাণ ইয়াবা ও ফেন্সিডিল আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০৭.২০২২

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামের ভারতের সীমান্তবর্তী এলাকায় ১০ বিজিবি অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় ইয়াবা ও ফেন্সিডিল আটক করেছে। যার মূল্য ৩৩ লাখ ৫৮ হাজার ৪ শত টাকা।

২৪ জুলাই চৌদ্দগ্রামের ভারতের সীমান্ত থেকে ২০০ গজ বাংলাদেশের ভিতরে বদরপুর এলাকায় ১০ বিজিবির অধিনায়ক লে.কর্ণেল মুহাম্মদ ইসহাকের সার্বিক দিক নির্দেশনায় ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ৮৯৬ বোতল ফেন্সিডিল জব্দ করে।

১০ বিজিবির সহকারি পরিচালক মো: পারভেজ শামীম অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি