শুক্রবার,১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


রান্নাঘরে মিলল স্বামীর মরদেহ, স্ত্রী পলাতক


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.০৭.২০২২

ডেস্ক রিপোর্টঃ

পি‌রোজপু‌রের মঠবা‌ড়িয়ায় রান্নাঘর থেকে আবু সা‌লেহ ফরাজী (৫০) না‌মে এক দিনমজু‌রের মরদেহ উদ্ধার ক‌রে‌ছে পুলিশ।

শ‌নিবার (৩০ জুলাই) উপ‌জেলার উত্তর মিঠাখালী গ্রা‌মের বসতবা‌ড়ির রান্নাঘর থে‌কে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনার পর থে‌কে স্ত্রী কোকিলা বেগম পলাতক র‌য়ে‌ছে। নিঃসন্তান নিহত ওই দিনমজুর উত্তর মিঠাখালী গ্রা‌মের মৃত সু‌ফি বা‌রেক ফরাজীর ছে‌লে।

থানা ও স্থানীয় সূত্রে জানা‌ গে‌ছে, প্রথম স্ত্রী মারা যাওয়ার প‌রে গত ৫ বছর পূর্বে একই গ্রা‌মের আ‌লা ফরাজীর মে‌য়ে কো‌কিলা বেগম‌কে বি‌য়ে ক‌রেন। এ দম্প‌তি নিঃসন্তান ছি‌লেন। পারিবারিক কল‌হের জের ধ‌রে স্ত্রী কো‌কিলা বাবার বা‌ড়ি চ‌লে যায়। শুক্রবার স্বামী আবু সা‌লেহ শ্বশুরবা‌ড়ি থে‌কে স্ত্রী‌কে নিজ বা‌ড়ি‌তে নি‌য়ে আসে।

স্ত্রী বা‌ড়ি‌তে ফি‌রে দে‌খেন, এন‌জিও থে‌কে পাওয়া এক‌টি গাভী স্বামী তা‌কে না জা‌নি‌য়ে বি‌ক্রি ক‌রে দেয়। এ নি‌য়ে স্বামী স্ত্রীর সঙ্গে ঝগড়া হয়। শ‌নিবার সকা‌লে প্রতি‌বে‌শীরা ওই দিনমজু‌রের মরদেহ রান্নাঘ‌রে প‌ড়ে থাক‌তে দে‌খে থানায় খবর দেয়। এদিকে এ ঘটনার পর থে‌কে স্ত্রী কো‌কিলা পা‌লি‌য়ে যায়।

মঠবা‌ড়িয়া থানার ওসি নূরুল ইসলাম বাদল ঘটনার নিশ্চিত ক‌রে ব‌লেন, গ্রামবাসী‌র মাধ্যমে খবর পে‌য়ে মরদেহ উদ্ধার ক‌রে ময়নাতদ‌ন্তের জন্য জেলা ম‌র্গে প্রেরণ করা হ‌য়ে‌ছে। তদ‌ন্তের প‌রে ঘটনা‌টি হত্যা না আত্মহত্যা নিশ্চিত হওয়া যা‌বে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি