শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


আরও এক বাংলাদেশি হাজির মৃত্যু


পূর্বাশা বিডি ২৪.কম :
৩১.০৭.২০২২

ডেস্ক রিপোর্টঃ

সৌদি আরবে হজ করতে গিয়ে আরও এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর হজ মৌসুমে মোট ২৫ জন বাংলাদেশির মৃত্যু হল বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের আইটি বিষয়ক হেল্প ডেস্ক জানিয়েছে, সর্বশেষ শনিবার মদিনায় মারা যান মেহেরপুর জেলার মো. আবু তালেব মোল্লা (৫৬)।

এ বছরে এ পর্যন্ত মারা যাওয়া ২৫ বাংলাদেশির মধ্যে ১৮ জন পুরুষ এবং সাতজন নারী।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি