শুক্রবার,১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় র‌্যাবের পৃথক অভিযানে ৩৫ কেজি গাঁজাসহ ২ জন আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
৩১.০৭.২০২২

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লায় পৃথক অভিযান পরিচালনা করে ৩৫ কেজি গাঁজাসহ ২ জন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

৩০ জুলাই বিকালে সদর দক্ষিণের গোপিনাথপুর এলাকা থেকে ৩০ কেজি গাঁজাসহ ইলিয়াস কাঞ্চন@তারেককে (১৯) আটক করা হয়। সে কুমিল্লার দুতিয়া দিঘীর পাড় গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে।

পৃথক আরেকটি অভিযানে ৩১ জুলাই রাতে সদর দক্ষিণ উপজেলার পশ্চিম জোড়কানন এলাকা থেকে ৫ কেজি গাঁজাসহ মোসাঃ হামিদা আক্তার লিজাকে (২৫) আটক করা হয়। সে সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জে উপজেলার আলমপুর গ্রামের মোঃ আছদ্দার আলীর মেয়ে।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।এ বিষয়ে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি