মঙ্গলবার,১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


শ্রীমঙ্গলে টিলা ধসে ৪ চা-শ্রমিক নিহত


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.০৮.২০২২

ডেস্ক রিপোর্টঃ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা বাগানে টিলা ধসে চার নারী শ্রমিক নিহত হয়েছেন। শুক্রবার (১৯ আগস্ট) বেলা সাড়ে ১১টায় উপজেলার কালীঘাট ইউনিয়নের লাখাইছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চা-শ্রমিক হীরামনি ভূমিজ (৩০), পূর্ণিমা ভূমিজ (২৮), রাধা মাহালি (৪০) ও শকুন্তলা ভূমিজ (৪০)।

কালীঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রাণেশ গোয়ালা বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ সকালে ৪ জন নারী চা-শ্রমিক ঘর লেপার মাটি সংগ্রহ করতে আসেন। টিলা থেকে মাটি কেটে নেওয়ার সময় সেটি ধসে পড়ে। সে সময় মাটিচাপায় তারা ঘটনাস্থলে নিহত হন।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম উর রশিদ তালুকদার জানান, চার নারী শ্রমিক ঘর লেপন করার জন‍্য সাদা মাটি সংগ্রহ করছিলেন। এসময় মাটিচাপায় তারা মারা যান। ময়নাতদন্তের জন‍্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি