শুক্রবার,১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » বাংলাদেশ » ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ইমিগ্রেশনের সিল জালিয়াতি, ২ যুবক গ্রেফতার


ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ইমিগ্রেশনের সিল জালিয়াতি, ২ যুবক গ্রেফতার


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.০৮.২০২২

ডেস্ক রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তজার্তিক চেকপোস্ট ইমিগ্রেশন থেকে সিল জালিয়াতির অভিযোগে জাহাঙ্গীর আলম ও শরিফুল ইসলাম নামে দুই বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রীকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ।

শনিবার (২০ আগস্ট) সন্ধ্যায় আটক হলেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে রাত সাড়ে ১১টার দিকে আখাউড়া চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ তাদের সিল জালিয়াতির অভিযোগে গ্রেফতার দেখিয়ে আখাউড়া থানায় সোপর্দ করেন।

গ্রেফতারকৃত জাহাঙ্গীর আলম (৩৫) যশোর জেলার কেশবপুর উপজেলার বেগমপুর গ্রামের বাসিন্দা ধোনাই মোল্লার ছেলে। তার পাসপোর্ট নং-(এ-০০৯৪৯৫৭৭)। অপর আসামি শরিফুল ইসলাম (৩০) যশোর জেলার মনিরামপুর উপজেলার খোজালিপুর গ্রামের জমসেদ আলী দফাদারের ছেলে। তার পাসপোর্ট নং- (ইজি- ০৩২৯৫৭৮)।

এদিকে প্রথমবারের মতো আখাউড়া ইমিগ্রেশনের সিল জালিয়াতি করে ভারতে বহির্গমনের ঘটনায় নড়েচড়ে বসেছেন পুলিশ প্রশাসন। জালিয়াতি চক্র শনাক্তের খোঁজে মাঠে নেমেছেন পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা।

আখাউড়া ইমিগ্রেশন কর্তৃপক্ষ ও গ্রেফতারকৃতরা জানায়, চলতি বছরের ২৬ জুলাই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে ইন্দোনেশিয়ায় যাওয়ার চেষ্টা করে ওরা দু’জন। এ সময় শাহজালাল ইমিগ্রেশন কর্তৃপক্ষ সন্দেহভাজন ভ্রমণকারী হিসেবে তাদের পাসপোর্ট অফলোড সিল দিয়ে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করেন। পরে তারা দালালের মাধ্যমে ভারতীয় ভিসা নেন। ঢাকার ওই দালাল চক্র তাদের দু’জনকে ভারত পার করে দেয়ার জন্য শনিবার সকালে ঢাকা থেকে আন্তঃনগর মহানগর প্রভাতি ট্রেন যোগে আখাউড়ায় দালালদের কাছে পাঠায়। আখাউড়ায় দালাল চক্র পাসপোর্টে সিল ও ভারতে প্রবেশে কাজের কথা বলে ওই দু’জনের কাছে ৩০ হাজার টাকা এবং ২০০ ডলার দাবি করেন। তাদের কথামতো দালাল চক্রকে টাকা ও ডলার পরিশোধ করে তারা। পরে বিকেলে ইমিগ্রেশন চেক পোস্টের শূন্যরেখায় দু’দেশের ফ্লাগ ডাউন শেষ হওয়ার পর দুইজনকে আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্টের বহির্গমনের গেট পার করে ভারতের পাঠায় দালালরা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি