বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লার বুড়িচংয়ে সেইভ দ্য চাইল্ড এন্ড উইমেন এর উদ্যোগে বৃক্ষরোপণ


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.০৮.২০২২

মোঃ জামাল উদিন দুলাল:

কুমিল্লার বুড়িচংয়ে সেইভ দ্য চাইল্ড এন্ড উইমেন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ২২ আগস্ট সকালে মহিষমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে নারিকেল,কাঠাল, কাঠবাদামসহ বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপন অনুষ্ঠানে প্রধান অতিথি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ষোলনল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ বিল্লাল হোসেন।সহকারী শিক্ষক ও উপজেলা কাব স্কাউট লিডার সাইদুর রহমান সুমন এর পরিচালনায় স্কুল কমিটির সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের চেয়ারম্যান সাংবাদিক মোসলেহ উদ্দিন, আলোকিত বুড়িচং-ব্রাহ্মণপাড়া সংগঠনের আহ্বায়ক কবি রানা হাসান, ভরাসার ইঞ্জিনিয়ার এরশাদ গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক এনামুল হক সোহেল।

আরো উপস্হিত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেহানা চৌধুরী, ওয়ার্ড মেম্বার মোহাম্মদ আব্দুল মান্নান ভূঁইয়া, সাবেক মেম্বার এরশাদুল হক ভূঁইয়া, ইকবাল কবীর, কামাল উদ্দিন, গিয়াস উদ্দিন ভূঁইয়া ( জসিম), ফজলুল হক, মোসা: শাহী রিনা আক্তার, ঝর্ণা আক্তার এবং শিক্ষক শিক্ষিকা বৃন্দ।আলোচনা শেষে শিক্ষার্থীদের বিভিন্ন ডিসপ্লে প্রদর্শন করা হয় এবং স্কুল প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপন করেন অতিথিবৃন্দ ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি