বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


সোনারতরী রক্তদান ফাউন্ডেশন এর উদ্যোগে এতিমখানা’র ছাত্রদের মাঝে কুরআন শরীফ বিতরণ


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.০৮.২০২২

স্টাফ রিপোর্টার:

সোনারতরী রক্তদান ফাউন্ডেশন বাংলাদেশ (SBDFB) এর উদ্যোগে দাতা সদস্য, উপদেষ্টা, শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতায় জোড়পুস্করণী ইসলামীয়া নূরানী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা’র ছাত্রদের মাঝে কুরআন শরীফ বিতরণ ও দুপুরের খাবারের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন SBDFB এর দাতা সদস্য ও বন্ধু মহল কুমিল্লা সদর দক্ষিণ শাখার সভাপতি সাইফুল ইসলাম শরীফ, বিশেষ অতিথি রবিউল ইসলাম, SBDFB এর পরিচালক সদস্য, রাকিবুল হাসান, সাজ্জাদ হোসেন রাকিব, হাসান রেজা, তাছলিমা, সাদিয়া, কার্যকরী সদস্য শিহাব হোসেন, জুয়েল ইসলাম, নাঈম মজুমদার, ইব্রাহিম খলিল, উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝইউঋই এর প্রতিষ্ঠাতা পরিচালক সাদ্দাম হোসেন হাদী।

এ ছাড়াও সংগঠন এর সদস্য এলাকার গন্যমান্য ব্যাক্তিগন উপস্থিত ছিলেন। সংগঠন এর দাতা সদস্য সাইফুল বলেন আমি সর্বদা এই সংগঠন এর সাথে আছি যখন যা লাগে চেষ্টা করবো দিয়ে পাশে থাকতে। এ ছাড়াও সংগঠন এর প্রতিষ্ঠাতা বলেন আমাদের রক্তদান এর পাশাপাশি, ইস্কুল, মাদ্রাসায় শিক্ষা সামগ্রী বিতরণ সহ সমাজের নানা উন্নয়ন মুখী কাজ চলছে ও ভবিষ্যতেও চলবে। এবং যারা আর্থিক ভাবে সহযোগিতা করেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন মানবিক কাজ সব সময় করতে পারি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি