শুক্রবার,১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » বাংলাদেশ » অ্যাম্বুলেন্সের ধাক্কায় মোটরসাইকেলআরোহী এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু , আহত ২ বন্ধু


অ্যাম্বুলেন্সের ধাক্কায় মোটরসাইকেলআরোহী এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু , আহত ২ বন্ধু


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০৮.২০২২

ডেস্ক রিপোর্ট:

নড়াইলের লোহাগড়ায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তামিম মোল্লা হৃদয় (১৬) নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তার দুই বন্ধু।

বুধবার (২৪ আগস্ট) সকালে উপজেলার আলাউদ্দিন মুন্সির মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হৃদয় লোহাগড়ার চরবকজুরি গ্রামের রহমান মোল্লার ছেলে এবং এম কে মিতালী মাধ্যমিক বিদ্যালয়ের মানবিক বিভাগের এসএসসি পরীক্ষার্থী।

আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

নিহত হৃদয়ের বন্ধু রফিক জানান, প্রাইভেট পড়ে তিনবন্ধু মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে আলাউদ্দিন মুন্সির মোড় এলাকায় অ্য্যাম্বুলেন্সের সঙ্গে এ দুর্ঘটনা ঘটে।

লোহাগড়া থানার ওসি শেখ আবু হেনা মিলন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি