রবিবার,১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


যে শর্তে যুক্তরাষ্ট্রের ভিসা পেলেন আইজিপি


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০৮.২০২২

ডেস্ক রিপোর্ট:

যুক্তরাষ্ট্রের ভিসা পেয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। এর ফলে তিনি জাতিসংঘ পুলিশ সামিটে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যেতে পারবেন।

এ তথ্য নিশ্চিত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা শরিফ মাহমুদ অপু আজ বৃহস্পতিবার বিকেলে বলেন, আগামী রোববার দিনগত রাত সাড়ে ১২টার দিকে স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে তারা যুক্তরাষ্ট্রে যাবেন।

তবে ভিসার ক্ষেত্রে জুড়ে দেওয়া হয়েছে কিছু শর্ত।এতে বলা হয়েছে, পুলিশ মহাপরিদর্শক জাতিসংঘের নির্ধারিত কর্মসূচি ছাড়া অন্য কোনো কার্যক্রমে অংশ নিতে পারবেন না।

আগামী ৩১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত এ সম্মেলন অনুষ্ঠিত হবে। ২ দিনের ওই সম্মেলনে অংশ নেবেন বেনজীর আহমেদসহ ৬ সদস্যের প্রতিনিধি দল। ৩০ আগস্ট তাদের ঢাকা ছাড়ার কথা রয়েছে।

এছাড়া, আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জারি করা সরকারি আদেশে (জিও) বলা হয়, সামিটে অংশ নিতে আগামী ৩০ আগস্ট বাংলাদেশ ছাড়ার কথা রয়েছে প্রতিনিধি দলের। তারা ৩ সেপ্টেম্বর অথবা নিকটবর্তী সময়ে দেশে ফিরবেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধি দলে রয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব আবু হেনা মোস্তফা জামান, মন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মু. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) নাশিয়ান ওয়াজেদ ও সহকারী পুলিশ মহাপরিদর্শক (এআইজি) মোহাম্মদ মাসুদ আলম।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি