শুক্রবার,১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


অস্ত্র-ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.০৮.২০২২

ডেস্ক রিপোর্ট:

কক্সবাজারের উখিয়ার পালংখালী তাজনিমারখোলা রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ আবু তাহের নামে এক রোহিঙ্গাকে আটক করেছে এপিবিএন। এ সময় তার কাছ থেকে ২ রাউন্ড গুলি এবং ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) দিবাগত রাত পৌনে তিনটার দিকে ক্যাম্প ১৩ এর আওতাধীন জি/৫ ব্লক থেকে অস্ত্র ও ইয়াবাসহ আবু তাহেরকে আটক করা হয়। আটককৃত তাহের ক্যাম্প ১৩ এর ব্লক জি/৫ এর বাসিন্দা মৃত আব্দু সালামের ছেলে।

৮ এপিবিএন এর অতিরিক্ত পুলিশ সুপার মিডিয়া কামরান হোসেন জানান, আটক তাহের এর বাড়িতে অস্ত্র ও ইয়াবা মজুদ রয়েছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তার দেয়া স্বীকারোক্তি অনুযায়ী অস্ত্র ও ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় উখিয়া থানায় মামলার প্রক্রিয়া চলছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি