রবিবার,১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


বনানীর একটি ফ্ল্যাটে মিলল বিপুল পরিমাণ মদ ও আইএসডি


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.০৯.২০২২

ডেস্ক রিপোর্ট:

রাজধানী বনানীর একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মদ আইএসডি সহ বিভিন্ন প্রকার মাদক উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। আজ রোবাবার (৪ সেপ্টেম্বর) বিকেলে অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়।

সংস্থাটির উপ-পরিচালক রাশেদুজ্জামান জানান, ভবনটির আট তলায় একটি আবাসিক মাদক কেনাবেচার কারবার চলছিল। সেই তথ্যের ভিত্তিতে সামহ রেজার ব্লেড এর পরিচালক সেলিম সত্তরের বাসায় অভিযান চালানো হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, রেজা বাংলাদেশ ও সুইজারল্যান্ডের নাগরিক। বিভিন্ন সময় বিদেশি মাদক আনতো রেজা। বাসায় একটি মিনি বারের সন্ধানও পেয়েছে সংস্থাটি।

এছাড়া ফ্ল্যাটের বিভিন্ন কক্ষে বিপুল পরিমাণ মূর্তি উদ্ধার করা হয়েছে। তবে সেগুলো প্রত্নতাত্ত্বিক নিদর্শন কিনা সেটিও তদন্ত করা হচ্ছে। এখানে নিয়মিত কারা যাতায়াত করতো সেটি খতিয়ে দেখার কথা জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি