রবিবার,১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


আবারো বাড়ল এলপিজি গ্যাসের দাম


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.০৯.২০২২

ডেস্ক রিপোর্ট:

খুচরা পর্যায়ে ১৬ টাকা বাড়িয়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আজ বুধবার সকাল ১০টায় এক সংবাদ সম্মেলনে এলপিজির নতুন এ দাম ঘোষণা করে বিইআরসি। নতুন দাম আজ দুপুর ২টা থেকে কার্যকর হবে।

এখন থেকে ১২ কেজির সিলিন্ডারের এলপিজি গ্যাস কিনতে খরচ হবে ১ হাজার ২৩৫ টাকা। এর আগে ১২ কেজির সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ২১৯ টাকা।

এর আগে গত ৪ সেপ্টেম্বর গ্যামের দাম বাড়ানো হবে না বলে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে বিইআরসি।

এরপর গত ২ আগস্ট আন্তর্জাতিক বাজারে দাম কমায় এলপিজির ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৫ টাকা কমিয়ে ১ হাজার ২১৯ টাকা নির্ধারণ করা হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি