মঙ্গলবার,৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


ফেনসিডিলসহ স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.০৯.২০২২

ডেস্ক রিপোর্ট:

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মো. ফরিদুজ্জামানকে (৩০) ফেনসিডিলসহ গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আজ শনিবার দুপুরে ৩০ বোতল ফেনসিডিলসহ তাকে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রাজবাড়ী জেলা।

মো. ফরিদুজ্জামান একই ইউনিয়নের সোহরাব মন্ডল পাড়ার মৃত কাদের শেখের ছেলে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক তানভীর হোসেন খান বলেন, ‘একটি নীল রঙের ব্যাগ নিয়ে পালানোর সময় স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. ফরিদুজ্জামানকে গ্রেপ্তার করা হয়। তার ব্যাগ তল্লাশি করে ৩০ বোতল ফেনসিডিল পাওয়া যায়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গোয়ালন্দ ঘাট থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি