রবিবার,১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » বাংলাদেশ » ২ বছরের সাজা থেকে বাঁচতে ৭ বছর ধরে তৃতীয় লিঙ্গের বেশে বিল্লাল, অবশেষে গ্রেপ্তার


২ বছরের সাজা থেকে বাঁচতে ৭ বছর ধরে তৃতীয় লিঙ্গের বেশে বিল্লাল, অবশেষে গ্রেপ্তার


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.০৯.২০২২

ডেস্ক রিপোর্ট:

মাদক মামলায় দুই বছরের সাজা থেকে পালিয়ে বেড়াতে সাত বছর ধরে হিজড়ার ছদ্মবেশ ধারণ করেছিল বিল্লাল হোসেন নামে এক মাদক মামলার আসামি। তবে এতেও গ্রেফতার এড়াতে পারেনি সে। শনিবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর বাড্ডা এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে শাহ আলী থানা পুলিশ।

রবিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, মাদক মামলায় জামিনে বের হয়ে কারাবাস থেকে রেহাই পেতে সে ছদ্মবেশ ধারণ করে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিচ্ছিল।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, গ্রেফতারকৃত বিল্লাল হিজড়া নয়। পরবর্তী সময়ে তার ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে প্রকৃত নাম ও ঠিকানা নিশ্চিত হওয়া যায়।

২০১২ সালে সেপ্টেম্বর মাসের ৭ তারিখ বিল্লাল হোসেন মাদকসহ শাহআলী থানা পুলিশের কাছে গ্রেফতার হয়েছিল। এই মাদক মামলা থেকে জামিনে বের হয়ে মামলার দায় হতে বাঁচার জন্য শাহআলী থানা এলাকা ছেড়ে চলে যায় সে। মামলায় আসামি বিল্লালের ২ বছর সাজা হয়।

গত ৭ বছর ধরে হিজড়ার ছদ্মবেশ ধারণ করে সে আত্মগোপনে ছিল বলে জানান ওসি আমিনুল ইসলাম।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি