শনিবার,৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


ফের শিক্ষার্থীদের সড়ক অবরোধ


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.০৯.২০২২

ডেস্ক রিপোর্ট:

সড়ক দুর্ঘটনায় ছাত্র মৃত্যুর ঘটনায় রাজধানীর ফার্মগেট এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থীরা।

সোমবার (১২ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে তারা এই বিক্ষোভ করছে।

গতকাল রোববার সকাল পৌনে ৭টার দিকে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার বিজি প্রেসের সামনে সড়ক দুর্ঘটনায় সরকারি বিজ্ঞান কলেজ সংযুক্ত হাই স্কুলের ছাত্র নিহত হন। নিহত শিক্ষার্থী আলী হোসেন দশম শ্রেণির ছাত্র। রাস্তা পার হওয়ার সময় আলী হোসেনকে গাড়ি ধাক্কা দিলে গুরুতর আহত হয়। পরে তাকে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

এ খবর সোমবার সকালে স্কুলে পৌঁছালে শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসে। এ সময় শিক্ষার্থীরা ‘উই ওয়ান্ট জাস্টিস’ ‘আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব চাই’ ‘নিরাপদ সড়কের দাবি মানতে হবে, মেনে নাও’সহ নানা স্লোগান দিয়ে সড়ক অবরোধ করে।

নিহত আলী হোসেনের বাড়ি বরিশাল জেলার মুলাদী থানার কৃষ্ণপুর গ্রামে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি