ডেস্ক রিপোর্ট:
২ লাখ ইভিএম কিনতে ৮ হাজার ৭১১ কোটি টাকার প্রকল্প চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। আজ সোমবার নির্বাচন কমিশন এক সভায় এ প্রকল্প অনুমোদন করেছে। নির্বাচন কমিশনার মো. আলমগীর বিষয়টি নিশ্চিত করেছেন।
কর্মকর্তারা জানান, এ প্রকল্পে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৮৭১১ কোটি টাকা। প্রকল্পে ২ লাখ ইভিএম কেনার প্রস্তাব করা হয়েছে। এছাড়া অন্যান্য ব্যয় ধরা হয়েছে।
নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেন, আমরা কমিশন অনুমোদন করেছি। একনেকে এটির চূড়ান্ত অনুমোদনের জন্য দ্রুত পরিকল্পনা কমিশনে পাঠানো হবে। তার আগে জনবল সংক্রান্ত একটি বৈঠক করা হবে অর্থমন্ত্রণালয়ের সঙ্গে।























































