শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বরুড়ায় ছিনতাইকৃত অটোরিক্সাসহ ২ ছিনতাইকারী গ্রেপ্তার


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.০৯.২০২২

এম ডি আজিজুর রহমান:

কুমিল্লার বরুড়ায় ছিনতাইকৃত অটোরিক্সাসহ দুইজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ ।

জানা গেছে, আদমপুর থেকে বিয়ের বাজার করার জন্য অটোরিকশা ভাড়া নিয়ে নিমসার বাজার রওনা হয় । কিছু দূর যাওয়ার পর অটোচালক জুয়েলকে ছিনতাইকারীরা লাথি মেরে ফেলে দেয় ।

পরে তার চিৎকার শুনে স্থানীয় জনতা তাদেরকে করে আটক করে থানায় খবর দেয় । পরে পুলিশ অটোরিক্সা উদ্ধার করে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

গ্রেপ্তারকৃতরা হলো দেবিদ্বার উপজেলার ধামতি এলাকার বাসিন্দা শামীম (৩৫) ও নূরজাহান ওরফে মাহিনুর (৪০)।

এ ঘটনায় অটোচালক মোঃ জুয়েল বাদী একটি লিখিত এজাহার দায়ের করেন।

এ বিষয়ে বরুড়া থানা অফিসার ইনচার্জ ইকবাল বাহার মজুমদার বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা নিয়ে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি