শুক্রবার,১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


পরিত্যক্ত প্লটের কাশবনে তরুণীকে ‘দলবদ্ধ ধর্ষণ’


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.০৯.২০২২

ডেস্ক রিপোর্ট:

রাজধানীর উত্তরায় পরিত্যক্ত প্লটের কাশবনে ২০ বছর বয়সী এক তরুণী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) মধ‍্যরাতে দিয়াবাড়ির ওই প্লটে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে এক রিকশাচালক পুলিশে খবর দেয়। পরে তাকে উদ্ধার করে প্রথমে টঙ্গীর আহসানউল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) নেওয়া হয়।

এ বিষয়ে উত্তরা থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম বলেন, বুধবার ভোরে অচেতন অবস্থায় ওই তরুণীকে উদ্ধার করেন টঙ্গী পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) মনির। মঙ্গলবার মধ‍্যরাতে দিয়াবাড়ির কাশবনে ওই তরুণীকে তিনজন ধর্ষণ করে বলে জানা গেছে।

এই পুলিশ কর্মকর্তা বলেন, আসামিদের শনাক্ত করতে ডিএনএর নমুনা সংগ্রহ এবং পরীক্ষা-নিরীক্ষা করা দরকার। শিগগিরই আসামিরা গ্রেপ্তার হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি